গঙ্গাসাগরে মেলায় অসুস্থকে আকাশ পথে আনা হল - The News Lion

গঙ্গাসাগরে মেলায় অসুস্থকে আকাশ পথে আনা হল




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার সাড়ে ১০ টা নাগাদ মুকুল গিরি নামে এক ব্যবসায়ী গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে আকাশ পথে নিয়ে আসা হয় হাওড়ায়।অসুস্থ মুকুল গিরিকে  ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এম্বুলেন্সে গ্রীন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে সাগর ব্লকের মনসাদ্বীপ খাসমহল এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সের মুকুল গিরি।


এ বছর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে দোকান দিয়ে ছিল।সোমবার হঠাৎই অসুস্থ হয়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে হাসপাতালে ভর্তি হয় মুকুল গিরি।পরের দিন মঙ্গলবার সাড়ে ১০ টায় হঠাৎই মুকুল গিরি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে বুকে ব্যথা নিয়ে।সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হয়।হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় সরকারি উদ্যোগে তাকে হেলিকপ্টারে দ্রুত উড়িয়ে নিয়ে আসা হয় হাওড়ায়।


সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মুকুল গিরি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে আকাশ পথে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়।কারণ রোগীর অবস্থা খুবই খারাপ ছিল।গত বছর থেকে এই পরিষেবা মেলায় চালু হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে।ফলে গত বছর বেশ কয়েক জন পুণ্যার্থী মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়লে এই পরিষেবা মাধ্যমে জীবন রক্ষা পায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.